০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সবুজবাগে যুবলীগ নেতা গ্রেফতার

  • আপডেট: ০৫:৪৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর সবুজবাগে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। বুধবার (১১ নভেম্বর) সবুজবাগ থানার বাইগদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম মো. আব্দুর রাজ্জাক (৩৮)। তিনি যুবলীগের ৭৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে যাত্রাবাড়ী, ডেমরা, সবুজবাগ ও বাড্ডা থানায় মোট পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলা তদন্তাধীন। বাকি চারটি মামলার অভিযোগপত্রে তার নাম রয়েছে। মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বাড্ডা থানায় দায়ের করা একটি মামলায় ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছিলেন আব্দুর রাজ্জাক। গ্রেফতার আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সবুজবাগে যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট: ০৫:৪৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬