রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৮,মামলা ৫২
- আপডেট: ১১:৩৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫২ টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ) উপ-পুলিশ কমিশনার-পুলিশ কমিশনার-(মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন,লালবাগ বিভাগে ৪৯ জন,ওয়ারী বিভাগে ৪০ জন,মতিঝিল বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৭৬ জন,মিরপুর বিভাগে ১২৭ জন,গুলশান বিভাগে ৪৫ জন,উত্তরা বিভাগে ৫১ জন,এসআরইউ ৩ জন ও গোয়েন্দা বিভাগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে অভিযানকালে ১টি চাইনিজ কুড়াল,৪টি ককটেল,১১টি ককটেলের বিস্ফোরিত অংশ বিশেষ,২টি ককটেলে নিষ্কিৃয়কৃত অংশ বিশেষ,৪ হাজার ২৮২ পিস ইয়াবা, ১০ কেজি ৬২০ গ্রাম গাঁজা,৪৩টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।



















