০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সাক্ষাৎ

  • আপডেট: ০৮:৩৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি অ্যান একেলস-কারি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

উভয় পক্ষ ভবিষ্যতে এসব ক্ষেত্রে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্টদের মতে, এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সাক্ষাৎ

আপডেট: ০৮:৩৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬