১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনায় তথ্য বিনিময়ে চুক্তি করল হাইওয়ে পুলিশ ও সওজ

  • আপডেট: ১১:৩৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

মহাসড়কে নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনায় তথ্য বিনিময়ের উদ্যোগ নিয়েছে হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটায় বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

‘ইমপ্রুভিং দ্য রিলায়েবিলিটি অ্যান্ড সেফটি অন ন্যাশনাল হাইওয়েজ করিডরস অব বাংলাদেশ বাই ইনট্রোডাকশন অব ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস)’ শীর্ষক প্রকল্পের আওতায় স্থাপিত ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে (টিএমসি) সংগৃহীত তথ্য-উপাত্ত হাইওয়ে পুলিশের সঙ্গে বিনিময় ও ব্যবহারের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সমঝোতা স্মারকে হাইওয়ে পুলিশের পক্ষে স্বাক্ষর করেন ডিআইজি (প্রশাসন) মো. শামসুল আলম। সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির টেকনিক্যাল সার্ভিসেস উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শোয়েব আহমেদ।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

সমঝোতা স্মারকের ফলে ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে সংগৃহীত তথ্য-উপাত্ত দুই প্রতিষ্ঠানের মধ্যে আদান-প্রদান ও ব্যবহারের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে মহাসড়কের যান চলাচল পর্যবেক্ষণ, ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়বে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই উদ্যোগের ফলে মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও কার্যকর হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনায় তথ্য বিনিময়ে চুক্তি করল হাইওয়ে পুলিশ ও সওজ

আপডেট: ১১:৩৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬