ঢাকায় পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৭,মামলা ৫১
- আপডেট: ১০:০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫১ টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর ) উপ-পুলিশক কমিশনার-(মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২১ জন,লালবাগ বিভাগে ৪৭ জন,ওয়ারী বিভাগে ৮০ জন,মতিঝিল বিভাগে ৫৭ জন, তেজগাঁও বিভাগে ৭৬ জন,মিরপুর বিভাগে ১৪৬ জন,গুলশান বিভাগে ৪৫ জন উত্তরা বিভাগে ৪১ জন,গোয়েন্দা বিভাগে ৩ জন ও এসআরইউ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ১টি বিদেশি পিস্তল,১টি ম্যাগজিন,৪ রাউন্ড গুলি,১টি অবিস্ফোরিত ককটেল,৪টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ,১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা,৯১৫৮ পিস ইয়াবা, ১টি বাস,ব্যাংকের ৩টি কার্ড,১১টি মোবাইল ফোন,নগদ ১২ হাজার ৯৬৫ টাকা ও ১জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



















