১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

বড়দিন উৎসব ঘিরে চার্চে নিরাপত্তা জোরদার, নেই শঙ্কা

  • আপডেট: ০৪:২৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৭২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বড়দিনের এই দিনটি ঘিরে জোরদার করা হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রাঙ্গণ চার্চে। একই সঙ্গে এই দিনটি ঘিরে কোন ধরনের শঙ্কা বা আশঙ্কা নেই বলেও জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

বুধবার (২৪ডিসেম্বর) রাজধানীর কাকরাইল চার্চ পরিদর্শনে গিয়ে এসব জানান তিনি।

মাসুদ আলম বলেন, আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। বড় দিন উপলক্ষে আমাদের কমিশনার স্যার সবাইকে নিয়ে বসেছিলেন। আমাদের বেশ প্রস্তুতি আছে। সবজায়গায় যেনো সবাই নিরাপদে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে এই দিনটি পালন করতে পারে সে জন্য যতধরনের প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।

তিনি বলেন, কাকরাইলের এই চার্চটা সব থেকে অন্যতম বড় একটা চার্চ। এখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থাতো আছেই এর বাইরেও আজ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে। আমাদের মনেহয় না এখানে শঙ্কা বা আশঙ্কা আছে। আমরা সবাইমিলে একসাথে উৎসবমূখর পরিবেশে পালন করি। বড়দিনের উৎসবগুলো যাতে সুন্দরভাবে পালন করতে পারে তার জন্য যা যা করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা গ্রহণ করবো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বড়দিন উৎসব ঘিরে চার্চে নিরাপত্তা জোরদার, নেই শঙ্কা

আপডেট: ০৪:২৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫