০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

‘আমরা থানা পুড়িয়েছিলাম, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’, ওসিকে হুমকি দেয়া সেই ছাত্রনেতা গ্রেফতার

  • আপডেট: ০৯:১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ১৮০৪৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

এর আগে শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ওসি আবুল কালামের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে মাহদী হাসান হুমকিমূলক বক্তব্য দেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভাইরাল ভিডিওতে মাহদী হাসানকে নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করে অতীতের সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে হুমকি দিতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, “আমরা আন্দোলন করে গভর্নমেন্টকে রিফর্ম করেছি। প্রশাসন আমাদের লোক। আপনি আমাদের ছেলেকে গ্রেফতার করে এনেছেন। আমাদের এখানে ১৭ জন শহীদ হয়েছে। আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম,এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম—কোন সাহসে এই কথা বললেন?”

পুলিশ সূত্রে জানা গেছে,শুক্রবার ভোরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ছাত্রলীগ কর্মী এনামুল হাসান নয়নকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে মাহদী হাসানের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী থানায় গিয়ে আটক ব্যক্তিকে ‘জুলাই যোদ্ধা’ দাবি করে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। পুলিশ প্রথমে অস্বীকৃতি জানালেও একপর্যায়ে চাপের মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় আলোচনার মুখে পড়লে মাহদী হাসান দাবি করেন, তিনি রাগান্বিত হয়ে কথা বলার সময় ‘স্লিপ অব টাং’-এর কারণে এমন বক্তব্য দিয়েছেন।

হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বলেন, তিনি ভিডিওটি দেখেছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

‘আমরা থানা পুড়িয়েছিলাম, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’, ওসিকে হুমকি দেয়া সেই ছাত্রনেতা গ্রেফতার

আপডেট: ০৯:১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬