ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২
- আপডেট: ০২:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০১১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
রবিবার (০১ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল শনিবার (৩১ জানুয়ারি ) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে — জনকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,নাজিম হালদার (৩৬), ইশান আহমেদ রাব্বি (১৮), রাব্বি (১৮), রায়হান (১৯), আরমান (২০), মমতাজ উদ্দিন (২০), ফয়সাল (২৪), শাকিব (২১), আব্দুল খালেক (২৫),সাব্বির (৩০), মামুন (২৫), শামীম (২৪),আরাফাত (২৩), আফসার উদ্দিন (৩৫) ও হুমায়ুন কবির ওরফে হুমায়ুন ওরফে হুমা (৫৩)। এদের মধ্যে চুরি মামলায় ১ জন,অন্যান্য আইনে -১৪ জন।
একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ৭ জনকে গ্রেফতার করা হয়।
আদাবর থানা এলাকায় গ্রেফতাররাকৃতরা হলো,মো. আসিফ (২৬), মো. রুহুল আমিন (২০), মো. শামীম হোসেন (২৪), মো. রাজু (২৬), মো. ইরশাদ (৩০), মো. মাইদুল ইসলাম (৪০) ও মো. আসাদ (৫০)।
ডিসি মো.ইবনে মিজান বলেন,গতকাল শনিবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ২২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
















