০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রামে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ডের যৌথ অভিযান

  • আপডেট: ১০:১৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০১২

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রামে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্য অস্থিতিশীলতা রোধে বহিঃনোঙ্গরে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,ঈদুল ফিতরকে কেন্দ্র করে কতিপয় অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বিভিন্ন লাইটার জাহাজে খাদ্যদ্রব্য মজুত করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, নৌ পরিবহণ অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে গত রবিবার (১ ফেব্রুয়ারি ) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ২৭টি বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান,বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট প্রতিরোধ ও মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে চট্টগ্রাম বন্দরসহ বহিঃনোঙ্গরে সার্বক্ষণিক নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।

পাশাপাশি বন্দরের নির্দেশনা অনুযায়ী ৭২ ঘণ্টার বেশি কোনো লাইটার,কোস্টার,অয়েল ট্যাংকারসহ খাদ্যদ্রব্য ও ভোজ্য তেলবাহী জাহাজকে নোঙর এলাকায় অবস্থান করতে না দেওয়া,ভোজ্য তেলবাহী জাহাজসমূহকে দ্রুত নিজ নিজ গন্তব্যে পাঠানো এবং আইন অমান্যকারী জাহাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

কোস্ট গার্ড সূত্র জানায়,জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চট্টগ্রামে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ডের যৌথ অভিযান

আপডেট: ১০:১৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬