রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭,মামলা ৪৪
- আপডেট: ১১:০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৪ টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ) উপ-পুলিশক কমিশনার-(মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন,লালবাগ বিভাগে ৪৩ জন,ওয়ারী বিভাগে ৬০ জন,মতিঝিল বিভাগে ৬৪ জন, তেজগাঁও বিভাগে ১০০ জন,মিরপুর বিভাগে ১১৭ জন,গুলশান বিভাগে ৪১ জন ও উত্তরা বিভাগে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ১ টি বিদেশি পিস্তল,১ টি ম্যাগাজিন,০৫ রাউন্ড গুলি,৪ টি রামদা,৩ টি ছুরি,১ টি দা,১ টি চাপাতি,৫টি অবিস্ফোরিত হাত বোমা,৩টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ,১ লিটার কাঁচা পেট্রোল,৫২২ পিস ইয়াবা,৮ বোতল বিদেশি মদ,১ হাজার টাকা এবং ১টি মোবাইল উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



















