০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২

  • আপডেট: ০১:৩৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০১৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল রবিবার (০১ফেব্রুয়ারি ) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,জসিম মুন্সী (৪০),ইব্রাহিম সৌরভ (২৬),সঞ্জয় জজ (৩৪), ফিরোজ (২২), হারুন অর রশিদ (৩৪), আজাহার ওরফে রনি (২২),আরিফ (২৪), আকাশ (২১), সানি (২০),হৃদয় (২৭), রুবেল (২৬), আলাউদ্দিন হৃদয় (২৪), হারুন মিয়া (২০), কাকলি আক্তার (৩১), নাজমা আক্তার (৪০) ও মুক্তা আক্তার (২৫)। এদের মধ্যে সাইবার সুরক্ষা আইনে ১ জন, মাদক মামলায় ১ জন, পরোয়ানা ২ জন(পরোয়ানা তামিল -৩ টি),নিয়মিত মামলায় ৩ জন,অন্যান্য আইনে ৯ জন।

এসময় তাদের কাছ থেকে শুকনা গাজা সাড়ে ৭ কেজি, মুল্য অনুমান ১ লাখ ৫০ হাজার টাকা, কালো রংয়ের রিংযুক্ত হ্যান্ড গ্রেনেট ২টি, ককটেল সদৃস ১১টি বস্তু যাহার মধ্যে ৯টি কালো কসটেপ দ্বারা পেচাঁনো এবং ২টি লাল টেপ দ্বারা পেচাঁনো, কালো রংয়ের গান পাউডার ৯ কেজি এবং হলুদ রংয়ের পাউডার সদৃশ ১২৫ গ্রাম রাসায়নিক বস্তু, স্মার্ট মোবাইল ফোন ৫টি উদ্ধার করা হয়।

একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়।

আদাবর থানা এলাকায় গ্রেফতাররাকৃতরা হলো,ইমন খাঁন (৩৮), মো. রিপন (৫৮),মো. আবুল কালাম (৪২) ও মো. খাদিকুল (২১)।

ডিসি মো.ইবনে মিজান বলেন,গতকাল রবিবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ২২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২

আপডেট: ০১:৩৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬