ডেভিল হান্ট ফেইজ-২: ২৪ ঘণ্টায় ১২ থানার অভিযান, গ্রেফতার ৩০
- আপডেট: ০৯:২৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এর মধ্যে লালবাগ থানা একজন, গুলশান থানা দুইজন, সূত্রাপুর থানা তিনজন, মোহাম্মদপুর থানা চারজন, খিলগাঁও থানা একজন, হাজারীবাগ থানা নয়জন, তুরাগ থানা একজন, চকবাজার থানা একজন, যাত্রাবাড়ী থানা পাঁচজন, রামপুরা থানা একজন, উত্তরখান থানা একজন, ও বনানী থানা একজনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (০৩ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তালেবুর রহমান বলেন, সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ৩০ জনকে গ্রেফতার করেছে রাজধানীর ১২ টি থানা পুলিশ।
তিনি বলেন, গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) লালবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে জাহিদ হাসান ইমন (২৬)’কে গ্রেফতার করে। গুলশান থানা পুলিশ মো. মনির হোসেন (৩০) ও মো. সোহেল (২৫)’কে গ্রেফতার ও তাদের হেফাজত হতে দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি জব্দ করে।
সূত্রাপুর থানা পুলিশ সাইফুল ইসলাম ওরফে রুবেল (৪৪), সম্রাট (২৬) ও মো. আহাদ আহাম্মেদ (২২)’কে, মোহাম্মদপুর থানা পুলিশ ফিরোজ (২২), কাকুলি আক্তার (৩১), নাজমা আক্তার (৪০) ও মুক্তা আক্তার (২৫)’কে গ্রেফতার ও তাদের হেফাজত হতে দুটি হ্যান্ড গ্রেনেড, ককটেল সাদৃশ্য ১১ বস্তু, নয় কেজি গান পাউডার এবং ১২৫ গ্রাম রাসায়নিক সাদৃশ্য বস্তু উদ্ধারপূর্বক জব্দ করে।
খিলগাঁও থানা পুলিশ সামছুল ইসলাম ওরফে সুজন (৪০)’কে, হাজারীবাগ থানা পুলিশ মো. ওয়াসিম (৩২), মো. জাহাঙ্গীর আলম (৩০), মো. কবির হোসেন (২৮), মো. ইমন (২৬), মো. মনির (৩২), মো. রাজু (৩৩), সাইজুদ্দিন সাজু (৪৮), মো. হাবিবুর রহমান (৪৪) ও মো. শামিম শেখ (৩৬)’কে গ্রেফতার করে।
তুরাগ থানা পুলিশ মো. সোয়েব হোসেন ওরফে ভাইগ্না মুন্না (৫৪)’কে গ্রেফতার ও তাদের হেফাজত হতে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১৭ রাউন্ড গুলি জব্দ করে।
এছাড়াও চকবাজার থানা পুলিশ মো. মামুন (৩৪)’কে, যাত্রাবাড়ী থানা পুলিশ মো. আরিফ (২৬), মো. আরিফ (২২), মো. খোকন (৪২), মো. সোহেল (৩৫) ও মোছা. শিউলি আক্তার (২৭)’কে, রামপুরা থানা পুলিশ তাসলিমা বেগম জাহানারা (৪৯)’কে, উত্তরখান থানা পুলিশ ফারুক মিয়া (৪৭)’কে, এবং বনানী থানা পুলিশ বিপ্লব মজুমদার শাওন (২৮)’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
















