০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ,পাচারকারী আটক

  • আপডেট: ১২:৫৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / ১৮০২৭

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক ও কর ফাঁকি দিয়ে আনা প্রায় ২০ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় শাড়িবাহী একটি কাভার্ড ভ্যানসহ একজন পাচারকারীকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর রাত আনুমানিক ৪টায় কোস্ট গার্ড স্টেশন পাগলার নেতৃত্বে ফতুল্লা থানাধীন শিবু মার্কেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মালামাল বংশাল সার্কেল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও আটক পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় সোপর্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ,পাচারকারী আটক

আপডেট: ১২:৫৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬