০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

গুলশানে দুটি বিদেশি পিস্তল-দশ রাউন্ড গুলিসহ একজন গ্রেফতার

  • আপডেট: ১১:৫১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশান থানাধীন গুদারাঘাট এলাকা থেকে দুইটি বিদেশি পিস্তল,দুইটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম-মো. সোহেল।

রবিবার(০১ ফেব্রুয়ারি) মধ্যরাতে গুলশান থানা পুলিশের চেকপোস্টে চলাকালে তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার(০২ ফেব্রুয়ারি) সকালে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল রাতে গুদারাঘাট এলাকায় গুলশান থানা পুলিশের চেকপোস্টে তাকে সন্দেহজনক ভাবে আটক করে রে তল্লাশি করা হয়। এসময় তার নিকট থেকে দুটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দশ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটকের পর সোহেলকে গুলশান থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

গুলশানে দুটি বিদেশি পিস্তল-দশ রাউন্ড গুলিসহ একজন গ্রেফতার

আপডেট: ১১:৫১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬