সংক্ষিপ্ত বিচারীক আদালতে এক মাসে ৩২৯২ ফৌজদারি, গ্রেফতারকৃত ৫ হাজারের বেশি
- আপডেট: ১০:২৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০৪৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে চলতি বছরের জানুয়ারি মাসে ৩২৯২ টি ফৌজদারী ও ১৪৪২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। এছাড়াও সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা মাধ্যমে গ্রেফতারকৃত ৫৬১০ জনের মধ্যে ৩৪১৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
মঙ্গলবার (০৩ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আইন কর্মকর্তা (জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ডিএমপির গত জানুয়ারি মাসে মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ কর্তৃক ৫৬১০ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩২৯২ টি মামলা নিষ্পত্তি করে। তাদেরকে ১৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা জরিমানা ও ৩৪১৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
অন্যদিকে ডিএমপির গত জানুয়ারি মাসে ট্রাফিক মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ কর্তৃক মতিঝিল ট্রাফিক বিভাগে ১৯৫৩ টি মামলা করে। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বর্তমান মাসে ৩৮৩ সহ সর্বমোট ১৪৪২ টি মামলা নিষ্পত্তি করে ও ৬ লক্ষ ৮৭ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ এবং যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি হয়, সে সব অপরাধসমূহের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়।




















