ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২১
- আপডেট: ০২:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল বুধবার (০৪ ফেব্রুয়ারি ) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,সানি (২৪), জীবন (১৯), আরিফ লিটন (৩৮),সুজন (২৫),আজিজ অনিক (১৯),ইকবাল হোসেন রনি (৪০), তমাল (২৩),সাগর (২৫), স্বপন সরদার (৫৮), রুহুল আমিন (৪৭),রাজু (৩০), শাহাদাত (৩০), সজীব ইসলাম শান্ত (২১), রাইসুল ইসলাম মুরাদ (২৭),স্বপন আলী (৩০), ফয়সাল মাহমুদ (২৫) ও মাজহারুল ইসলাম (২২)। এদের মধ্যে মাদক মামলায় ১ জন, চুরি মামলায় ২ জন, মারামারি মামলায় ১ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ২ জন, পরোয়ানা ৩ জন( পরোয়ানা তামিল -৫ টি),অন্যান্য আইনে ৮ জন। এসময় তাদের কাছ থেকে ২ টি ছোরা,১ টি সামুরাই,৫ টি ট্যাব,৭০ পিচ ইয়াবা ট্যাবলেট,৫ টি বাটন ফোন, ১৭ টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।
একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়।
আদাবর থানা এলাকায় গ্রেফতাররাকৃতরা হলো,আকাশ মন্ডল (২২), মো. আব্দুর রাজ্জাক (৪৪), মো. রিপন সরকার (৩৫) ও
মো. জপিরুল (৩২)।
ডিসি মো.ইবনে মিজান বলেন,গতকাল বুধবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ২১জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

















