০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

নৌ-পুলিশের অভিযান: সাত দিনে ৪ কোটি ষোল লক্ষ ১৪ হাজার তিনশত আশি মিটার অবৈধ জাল,গ্রেফতার ২৬৫

  • আপডেট: ০৫:০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

গত সাতদিনে চলমান অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ২৬৫ জনকে আটক করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার মারুফা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নৌ পুলিশ জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৪ কোটি ষোল লক্ষ ১৪ হাজার তিনশত আশি মিটার অবৈধ জাল, ৯ হাজার ৩০০ সাতচল্লিশ কেজি মাছ, ৫০, হাজার পিস মাছের পোনা জব্দ করা হয় এবং নদী থেকে ৩০০ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

নৌ পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৮৭ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়। এসময় ২ টি ড্রেজার জব্দ করা হয়।

অভিযানে ২৬৫ জনকে আটক করা হয়।

এছাড়া বিভিন্ন অপরাধে ৫০টি মৎস্য আইন, ২৩টি বেপরোয়া গতি আইন, ২টি অপমৃত্যু, ২টি বালুমহাল আইন, ২টি মাদক আইন, ১টি চাঁদাবাজি আইন, ১টি চুরি এবং ১টি নৌ দুর্ঘটনা মামলাসহ মোট ৮২টি মামলা দায়ের করা হয় এবং ৬টি মৃতদেহ উদ্ধার করা হয়।

অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নৌ-পুলিশের অভিযান: সাত দিনে ৪ কোটি ষোল লক্ষ ১৪ হাজার তিনশত আশি মিটার অবৈধ জাল,গ্রেফতার ২৬৫

আপডেট: ০৫:০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬