ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সেনাবাহিনীর সঙ্গে মতবিনিময় সভা
- আপডেট: ০৬:০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সেনাবাহিনীর উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার জাতীয় ফুটবল স্টেডিয়ামের কনফারেন্স রুমে এ সভা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিভিল প্রশাসন ও পুলিশকে সর্বাত্মক সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।
মতবিনিময় সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ঢাকা রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি তুলে ধরেন। একই সঙ্গে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর অব্যাহত সহযোগিতার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনারসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


















