০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

যমুনা ও আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ: ডিএমপি

  • আপডেট: ০৬:৩৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নবম জাতীয় পে স্কেল দ্রুত ঘোষণার দাবি ও শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। তবে এদিন কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার(০৬ ফেব্রুয়ারি) বিকালে ডিএমপির মিডিয়া শাখার এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে,জনশৃঙ্খলা রক্ষা ও মাননীয় প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যেকোন প্রকার সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকা সত্বেও শুক্রবার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

ডিএমপি জানায়, এই ঘটনা ভিন্ন খাতে নেওয়ার জন্য কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বলে তাদের দৃষ্টিগোচর হয়েছে।

ডিএমপির দাবী, সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং এতে কোন ধরনের আগ্নেয়াস্ত্র (Lethal Weapon) বা গুলি ব্যবহার করা হয়নি। এ ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হওয়ার পাশাপাশি কয়েকজন বিক্ষোভকারীও সামান্য আহত হয়।
এ নিয়ে কোন প্রকার অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বসাধারণকে অনুরোধ করা জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

যমুনা ও আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ: ডিএমপি

আপডেট: ০৬:৩৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬