০৮:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ১৮

  • আপডেট: ০৫:১৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

রবিবার (০৮ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল শনিবার (০৭ ফেব্রুয়ারি ) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,কামরুল হাসান মোল্লা (২০),রেদওয়ান হোসেন হৃদয় (২২), সুমন কাজী (৩৫), জহিরুল ইসলাম জহির (৪৪), শাহ আলম (৩০), সুজন (২৫), আব্দুল্লাহ আল মামুন (৪৫), সজীব (২৩),মাসুদ রানা (৩৭), শামীম (২৮), আলামিন (৩০), আসিফ ওরফে শুয়ে আসিফ (২২) ও শাহাবুদ্দিন (৩০)। এদের মধ্যে মাদক মামলায় ২ জন, অস্ত্র আইনে ১জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন,পরোয়ানা -২ জন( পরোয়ানা তামিল -৩ টি)অন্যান্য আইনে ৭ জন। এসময় তাদের কাছ থেকে ২ টি পিস্তল, ২ টি পুরাতন ম্যাগজিন,
৬ রাউন্ড গুলি,২৯ পুরিয়া গাঁজা, ১৩৮ গ্রাম হেরোইন, বিক্রয় লব্ধ অর্থ ১৫০০,১ টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।

একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়।

আদাবর থানা এলাকায় গ্রেফতাররাকৃতরা হলো,আবুল কাশেম (৫০), মো. বেলাল হোসেন (১৯), মো. নাজমুল (২৬), শ্রী পচা রবিদাস (৫৫) ও মো. সেলিম মন্ডল (৫৬)।

ডিসি মো.ইবনে মিজান বলেন,গতকাল শনিবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ১৮ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ১৮

আপডেট: ০৫:১৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬