০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

পঞ্চগড়-১ আসনে ভোটের মাঠে ব্যারিস্টার নওশাদ জমিরের শক্ত অবস্থান

  • আপডেট: ০৫:৫০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০০৩

পঞ্চগড় জেলা প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনে নির্বাচনী মাঠ ক্রমেই জমে উঠছে। মাঠপর্যায়ের তৎপরতা, জনসংযোগ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির এই আসনে শক্ত অবস্থানে রয়েছেন। দলীয় নেতাকর্মীদের সক্রিয় প্রচারণা, নিয়মিত উঠান বৈঠক ও এলাকাভিত্তিক কর্মসূচির কারণে তাঁর পক্ষে জনসমর্থন বাড়ছে বলে দাবি করছেন স্থানীয় বিএনপি নেতারা।
গত কয়েক সপ্তাহে তেঁতুলিয়া, আটোয়ারি ও পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে পথসভা, উঠান বৈঠক, পথনাটকসহ নানা ধরনের প্রচার কার্যক্রম দেখা গেছে। এসব কর্মসূচিতে স্থানীয় কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও তরুণদের অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা ও বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে প্রত্যাশা পূরণ হয়নি বলে তাদের অভিযোগ রয়েছে। অনেকেই নতুন নেতৃত্বের মাধ্যমে পরিবর্তনের আশা প্রকাশ করেছেন।

পঞ্চগড় সদর উপজেলার কৃষক আবু তালেব বলেন, আমাদের এলাকায় সেচব্যবস্থা উন্নয়ন, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বাজারজাতকরণ বড় সমস্যা। যিনি সংসদে যাবেন, তাঁর কাছে এসব বিষয়ে কার্যকর উদ্যোগ আশা করি। এসব প্রত্যাশা পূরণে আমরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তেঁতুলিয়ার এক তরুণ ভোটার সজিব বলেন, আমাদের প্রধান চাওয়া কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন। এই দাবিগুলো বাস্তবায়নের প্রত্যাশা থেকেই আমরা ধানের শীষে ভোট দেব। ব্যারিস্টার নওশাদ জমির এসব বিষয়ে কার্যকর ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করি।

স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি তরুণদের কাছে পৌঁছাতে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা চালানো হচ্ছে। তাঁদের দাবি, এসব উদ্যোগের ফলে ধানের শীষের পক্ষে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাপলাকলির সারজিস আলমের পক্ষ থেকেও প্রচারণা চলছে। তাঁরা নিজ নিজ কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। নির্বাচনী বিশ্লেষকদের মতে, শেষ মুহূর্তে ভোটের সমীকরণ বদলাতে পারে। ভোটের দিন ভোটার উপস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে বিএনপি নেতা অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল বলেন, পঞ্চগড়ের রাজনীতির বটবৃক্ষ ও জেলার উন্নয়নের অন্যতম কর্ণধার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার স্যার আগামীকাল থেকে তাঁর সন্তান ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে ধানের শীষের প্রচারণায় সরাসরি মাঠে নামছেন। এতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে। আমরা বিশ্বাস করি, এই গণজোয়ারে পঞ্চগড়-১ আসনে ধানের শীষের বিজয়ের সম্ভাবনা আরও জোরালো হবে।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতির কথা জানানো হয়েছে।

ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর রয়েছে বলে জানা গেছে।

সব মিলিয়ে পঞ্চগড়-১ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। মাঠের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির এগিয়ে রয়েছেন বলে তাঁর সমর্থকেরা দাবি করলেও চূড়ান্ত ফল নির্ভর করবে ভোটের দিন ভোটার উপস্থিতি ও শেষ মুহূর্তের রাজনৈতিক সমীকরণের ওপর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পঞ্চগড়-১ আসনে ভোটের মাঠে ব্যারিস্টার নওশাদ জমিরের শক্ত অবস্থান

আপডেট: ০৫:৫০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬