০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান:পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন

  • আপডেট: ০৬:১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০৬৭

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কিশোরগঞ্জ জেলার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ জেলা প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন এবং অপরাধ দমনে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

এসময় বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধ, শহরের যানজট নিরসন, সড়ক ব্যবস্থার উন্নয়ন, মাদকবিরোধী অভিযান জোরদার, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, ট্রাফিক ব্যবস্থাপনা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বাজার মনিটরিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান:পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন

আপডেট: ০৬:১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬