অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি গোলাম কিবরিয়ার মৃত্যুতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক
- আপডেট: ১০:৫৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম কিবরিয়া ভূঁইয়া ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
রবিবার (০৮ ফেব্রুয়ারি) রাতে সংবাদমাধ্যমে পাঠানো শোকবার্তায় সংগঠনটি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানায়।
শোকবার্তায় স্বাক্ষর করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
শনিবার রাত সাড়ে ৮ টার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ গোলাম কিবরিয়া ভূঁইয়া।
বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. গোলাম কিবরিয়া ভূঁইয়া ১৯৪৩ সালে নোয়াখালী জেলার চাটখিল থানার কামালপুর ভূঁইয়াবাড়ি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সাবেক এই পুলিশ কর্মকর্তা ১৯৭৩ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। চাকুরি জীবনে তিনি অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। চৌকস এই পুলিশ কর্মকর্তা কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ২০০০ সালে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি হিসাবে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।



















