০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচন ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

  • আপডেট: ০৩:৪১:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে রাজধানী ঢাকায় ৩৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনসহ বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে মাঠে থাকবে ৫১০টি মোবাইল টিম ও ১৮০টি স্ট্রাইকিং টিম।

সোমবার(০৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ডিএমপি কমিশনার বলেন, এবারের নির্বাচন নানা কারণে পুলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেই কালিমামুক্ত হতে জাতিকে একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পুলিশ বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘যে ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ একটি শান্তিপূর্ণ নির্বাচনের দ্বারপ্রান্তে এসেছে, তা এগিয়ে নিতে আমরা ইস্পাত-কঠিন মনোবল নিয়ে প্রস্তুত। এই নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে।’

নির্বাচনী প্রস্তুতির বিস্তারিত তুলে ধরে ডিএমপি কমিশনার জানান, এবছর ঢাকা মহানগর এলাকায় মোট ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটকেন্দ্রের অবস্থান, ভোটার সংখ্যা ও নিরাপত্তা বিবেচনায় কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ ও সাধারণ—এই দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬১৪টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে চারজন করে এবং ৫১৭টি সাধারণ কেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

এ ছাড়া ৩৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে সাতজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এসব কেন্দ্রে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত একজন সদস্যের কাছে থাকবে বডি-ওর্ন ক্যামেরা।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে থাকবে ৫১০টি মোবাইল টিম ও ১৮০টি স্ট্রাইকিং টিম। পাশাপাশি ঢাকা মহানগরের আটটি বিভাগে আটটি কন্ট্রোল রুম এবং চারটি বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্পেশাল রিজার্ভ ফোর্স, সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন ভ্যান ও অশ্বারোহী পুলিশ মোতায়েন থাকবে।

নির্বাচন ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই দাবি করে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সময়ের চেয়েও ভালো। অপরাধ, অবরোধ বা বড় ধরনের বিশৃঙ্খলার কোনো লক্ষণ নেই।

নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। তবে নির্বাচন শেষে পরাজিত পক্ষ অভিযোগ তুলতে পারে—এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ।’

সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ডিএমপির সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনার আওতায় সাংবাদিকসহ নগরবাসীর সবাই অন্তর্ভুক্ত। কারও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে সুশৃঙ্খলভাবে আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করুন। নতুন বাংলাদেশ গড়ার এই ঐতিহাসিক মুহূর্তে সকলে সম্মিলিতভাবে অবদান রাখুন।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নির্বাচন ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

আপডেট: ০৩:৪১:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬