১০ বছর পর বাড়ি ফিরলেন ছাত্রদল নেতা সজীব
- আপডেট: ১১:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ ১০ বছর নিজ এলাকা ছাড়া থাকার পর অবশেষে নিজ বাড়িতে ফিরেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ প্রার্থী সাইফুল ইসলাম সজীব।
গত সোমবার(৯ ফেব্রুয়ারি) চাটখিল উপজেলার রামনারায়পুর ইউনিয়নে তার বাড়ি ফেরাকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ উপলক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চাটখিলের দশঘরিয়া বাজার থেকে ফুলের মালা দিয়ে তাকে স্বতঃস্ফূর্তভাবে বরণ করে নেন।
এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে অনেক নেতাকর্মী আবেগাপ্লুত হয়ে পড়েন।
সাইফুল ইসলাম সজীব ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ছিলেন।তিনি ঢাকা কাফরুল থানার ছাত্রদলের সাবেক সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছাত্ররাজনীতিতে তিনি সাহসী, মেধাবী ও সংগঠক নেতা হিসেবে পরিচিত।
নেতাকর্মীরা জানান, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে সজীব সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তৎকালীন আওয়ামী সরকারের রোষানলে পড়ে তিনি নিজ এলাকায় ফিরতে না পেরে দীর্ঘদিন ঢাকার অবস্থান করেন সক্রিয় ভাবে তৎকালীন ফ্যাসিষ্ট সরকারে বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যান।
প্রায় এক দশক পর এলাকায় ফিরে আসায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। তারা আশা প্রকাশ করেন, আগামীতেও সজীব ছাত্ররাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


















