নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: রাজধানীতে জামায়াত কর্মীসহ গ্রেফতার ৫, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড-জরিমানা
- আপডেট: ১০:৪৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের কর্মীসহ পাঁচজনকে আটক ও বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে সংক্ষিপ্ত বিচার আদালত।
বুধবার(১১ ফেব্রুয়ারি) রাতে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাজধানীর সূত্রাপুরে নগদ টাকা বিতরণের প্রস্তুতিকালে জামায়াতে ইসলামী বাংলাদেশের এক কর্মীকে হাতেনাতে ধৃত করা হলে ঘটনাস্থলে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাকে দুই দিনের কারাদণ্ড প্রদান করেছেন লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন আরিফুর রহমান। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম-হাবিবুর রহমান (৬৩)। এসময় তার কাছ থেকে ১২টি টাকা ভর্তি খাম জব্দ করা হয়েছে। প্রতি খামে ৫০০ টাকা করে মোট ৬ হাজার টাকা জব্দ করা হয়। জব্দকৃত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।
অপর এক ঘটনায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়ারী বিভাগ সন্তোষজনক কারণ ব্যতীত ঘোরাফেরা করার অপরাধে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে অপরাধ আমলে গ্রহণ করত একজনকে এক মাস, অপর একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া মতিঝিল ডিভিশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান মুগদা থানার মামলায় দুই ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেছেন। জনগণ কর্তৃকৃত আটককৃত এবং পুলিশ নিয়ে নেতিআাচক মন্তব্য করায় এই সাজা প্রদান করা হয়। ডিএমপি অর্ডিন্যান্সের ৭৫ ধারায় এই সাজা প্রদান করা হয়।


















