০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

নির্বাচন নিয়ে আজ আনুষ্ঠানিক বক্তব্য দেবেন তারেক রহমান

  • আপডেট: ১১:১৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০৭৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের পক্ষে নির্বাচনের সার্বিক পরিস্থিতি, ফলাফল এবং পরবর্তী রাজনৈতিক করণীয় বিষয়ে বক্তব্য দেবেন দলের চেয়ারম‍্যান তারেক রহমান।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর গ্র্যান্ড বলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের সামনে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি তুলে ধরবেন তারেক রহমান। একই সঙ্গে ভোটগ্রহণ, ফলাফল, অনিয়মের অভিযোগ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বিএনপির অবস্থানও স্পষ্ট করা হবে।

বিএনপি নেতারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের অবস্থান, অর্জন ও চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করে জাতির সামনে তুলে ধরা হবে। পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ও জনগণের প্রত্যাশা নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে এই সংবাদ সম্মেলন থেকে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সরকার গঠন ও বিরোধী রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে নতুন আলোচনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে। দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নির্বাচন নিয়ে আজ আনুষ্ঠানিক বক্তব্য দেবেন তারেক রহমান

আপডেট: ১১:১৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬