০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

ছিনতাইকালে ৭৭ হাজার টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেট: ০৬:৫৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০১৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর শান্তিনগর এলাকায় ছিনতাইকালে ৭৭ হাজার টাকা উদ্ধারসহ হাতেনাতে ছিনতাইকারীকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতারকৃত আসামি হলো:মো.সাইদুজ্জামান সোহেল (৫২)।

সোমবার (১৬ফেব্রুয়ারি) সিআইডি স্বাক্ষরিতর বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

জসীম উদ্দিন খান বলেন,সোমবার (১৬ ফেব্রুয়ারি) আনুমানিক বেলা ১টার দিকে ভুক্তভোগী তৌহিদ আলমগীর (৪৪) শান্তিনগর এলাকা থেকে রিকশাযোগে খিলগাঁওয়ের পূর্ব গোড়ান এলকায় যাচ্ছিলেন। তিনি শান্তিনগর-এজিবি কলোনী এলাকায় সিআইডির ঢাকা মেট্রো (ডিটেকটিভ ট্রেনিং স্কুল ভবন) অফিসের সামনে পৌঁছালে ৩ জন ছিনতাইকারী তার পথরোধ করে ধারালো চাকু প্রদর্শনপূর্বক ভয়ভীতি সৃষ্টি করে। তার নিকট থেকে নগদ ৭৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।

ভিকটিমের ডাক-চিৎকারে সাড়া দিয়ে ঘটনাস্থলের নিকটেই অবস্থানরত সিআইডি ঢাকা মেট্রো-উত্তর বিভাগে কর্মরত এসআই (নিরস্ত্র) মো. মনির হোসেন তাৎক্ষণিকভাবে একাই ছিনতাইকারীদের ধাওয়া করেন এবং ছিনতাইকারীকে পেছন থেকে জাপটে ধরে আটক করতে সক্ষম হন। এ সময় ধারালো চাকুসহ অপর দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়।

জানা গেছে, ভুক্তভোগী তৌহিদ আলমগীর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এ এরিয়া ম্যানেজার পদে কর্মরত। অফিসিয়াল দায়িত্ব পালন শেষে কোম্পানির নগদ অর্থসহ বাসায় ফেরার পথে তিনি ছিনতাইয়ের শিকার হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে জসিম উদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামি একজন পেশাদার ছিনতাইকারী এবং আন্তঃজেলা ডাকাতদল ও অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। তিনি ও তার সহযোগীরা ঢাকা ও নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় ছিনতাই, ডাকাতি এবং পথচারী/যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব লুটের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ডিএমপি ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু রয়েছে এবং একাধিক গ্রেফতারি পরোয়ানা মূলতবি আছে। অতীতেও তিনি বিভিন্ন থানায় ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হয়েছেন।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত নগদ অর্থ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পল্টন থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ছিনতাইকালে ৭৭ হাজার টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার

আপডেট: ০৬:৫৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬