০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট: ০৪:০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০১৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে বলে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিসের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,পুলিশের টপ লেভেলে কিছু পরিবর্তন শিগগির আসবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন সরকার গঠনের পর পুলিশের শীর্ষ পদে রদবদলের গুঞ্জন উঠেছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার পদে কে কে আসতে পারেন, তা নিয়ে চলছে জল্পনা–কল্পনা।

আইজিপির তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় ১৫ ব্যাচের কর্মকর্তা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির। এরপর রয়েছে পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক (কো-অর্ডিনেটর, গ্রেড-১) আনসার উদ্দিন খান পাঠানের নাম। আরও আলোচনায় রয়েছে হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) দেলোয়ার হোসেন মিঞা, সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ এবং র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানের নাম।

ডিএমপি কমিশনার হওয়ার আলোচনায় আছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ্ উদ্দিন আহমদ। এ ছাড়া র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদের নাম নতুন ডিএমপি কমিশনার পদে আলোচনায় রয়েছে।

বর্তমান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হবে চলতি বছরের ২১ নভেম্বর।

একাধিক সূত্র জানায়, বিএনপি সরকার গঠন করায় এখন পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: ০৪:০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬