১১:০৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

কোস্ট গার্ডের অভিযান:টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

  • আপডেট: ০২:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০৮১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ থানাধীন জালিয়া পাড়া সংলগ্ন নাফ নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সদস্যরা উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।

এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানানো হয়নি।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কোস্ট গার্ডের অভিযান:টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

আপডেট: ০২:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬