০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

এমআইএসটি ছাত্র নাঈমকে উদ্ধারকারীদের সম্মাননা দিল ফায়ার সার্ভিস

  • আপডেট: ০৯:০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০১৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী আবু নাঈমের মরদেহ উদ্ধার অভিযানে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন করার স্বীকৃতি হিসেবে ৫ জনকে সম্মাননা প্রদান করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত ৫ জনের প্রত্যেককে মহাপরিচালকের প্রশংসা ‘ইনসিগনিয়া’, আর্থিক সম্মানী ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন পরিচালক (অপা. ও মেইন) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন উদ্ধারকারী দলের কমান্ডার ও মুন্সীগঞ্জের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধিদপ্তরের মহাপরিচালক সম্মাননা প্রাপ্তদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। একইসঙ্গে তিনি সারা দেশে বিভিন্ন উদ্ধার ও অগ্নিনির্বাপণে অংশগ্রহণকারীদেরও প্রশংসা করেন এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, অধিদপ্তরের উপপরিচালকরাসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি পদ্মা সেতুর ৪ নং পিলারের কাছে শিক্ষার্থী জে এফ মো. আবু নাঈম নিখোঁজ হন। সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ ও ঢাকা থেকে ২টি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যায়। এ সময় নৌবাহিনীর ডুবুরি ইউনিটসহ বিভিন্ন সেবা বাহিনীর উদ্ধার ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।

২ দিন অনুসন্ধানের পর ২ ফেব্রুয়ারি সাড়ে ১২টার দিকে পদ্মা নদীর ৪০ ফুট গভীর তলদেশ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করে আনে। এই সফল ও দুঃসাহসিক উদ্ধার অভিযানে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৫ জনকে সম্মাননা প্রদান করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এমআইএসটি ছাত্র নাঈমকে উদ্ধারকারীদের সম্মাননা দিল ফায়ার সার্ভিস

আপডেট: ০৯:০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬