০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

মতিঝিলে ৩৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, পিকআপ জব্দ

  • আপডেট: ১০:৫৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০১৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মতিঝিলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মিরপুর বিভাগ। গ্রেফতারকালে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম–গিয়াস উদ্দিন। তার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকায়।

বুধবার( ২৫ ফেব্রুয়ারি) রাতে ডিবি মিরপুর বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মো. সোনাহর আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত ৯টার দিকে মতিঝিল থানাধীন টি অ্যান্ড টি কলেজের সামনে অভিযান চালানো হয়। এ সময় ৩৬ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গিয়াস উদ্দিনকে গ্রেফতার করা হয়।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানও জব্দ করা হয় বলে জানান এডিসি সোনাহর আলী।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মতিঝিলে ৩৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, পিকআপ জব্দ

আপডেট: ১০:৫৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬