০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

সিংগাইর-এ মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা,গ্রেফতার ৯

  • আপডেট: ০৯:৫৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০৭৬

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা হাতকড়াসহ আটক এক মাদক কারবারিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় জড়িত অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধল্লা ইউনিয়ন-এর চর উলাইল গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ারের নেতৃত্বে সাত সদস্যের একটি দল চর উলাইল এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লাবু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে তার বাড়ির পাশের একটি মুদি দোকানের সামনে থেকে আটক করা হয়।

আটকের পর লাবু মিয়ার মেয়ে স্বজনদের খবর দিলে পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন দ্রুত ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে তারা ডিবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়াসহ আটক লাবু মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলায় এসআই আনোয়ার, কনস্টেবল হাসান ও কনস্টেবল রেজাউল আহত হন। প্রথমে তাদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কনস্টেবল হাসান ও রেজাউলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।
ঘটনার পরপরই ডিবি ও থানা পুলিশ যৌথভাবে সাঁড়াশি অভিযান শুরু করে। রাতেই একটি পরিত্যক্ত স্থান থেকে ছিনতাই হওয়া হাতকড়া ও পুলিশের একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, লাবু মিয়া ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অতীতেও তারা পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ আছে। নারী-পুরুষ মিলিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক লাবু মিয়াকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সিংগাইর-এ মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা,গ্রেফতার ৯

আপডেট: ০৯:৫৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬