০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা

  • আপডেট: ০৩:০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / ১৮০১৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ফ্লাইট ক্রুকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা। বিমানের ফ্লাইট ক্রুরা ২৮ ফেব্রুয়ারি থেকে গত পাঁচ দিন সংযুক্ত আরব আমিরাতে আটকে ছিলেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে তারা দেশে ফেরেন।

ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ওই ক্রুরা একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছিল। তাদের পরিবার-পরিজন চরম উৎকণ্ঠায় সময় পার করছিল। সেই অনিশ্চিত পরিস্থিতি থেকে তাদের ফিরিয়ে আনা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ক্রুদের ফিরিয়ে এনে তাদের পরিবারের সদস্যদেরও চিন্তামুক্ত করতে পেরেছে।

তিনি আরও জানান, একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ববোধ থেকেই ইউএস-বাংলা এয়ারলাইন্স দুবাই এয়ারপোর্ট অথরিটির অনুমতিক্রমে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য দু’টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। এরই মধ্যে আজ একটি ফ্লাইট নিরাপদে ৩৭৮ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। অপর ফ্লাইটটি পরিকল্পনা অনুযায়ী আগামীকাল শুক্রবার (৬ মার্চ) সকালে ঢাকায় অবতরণ করবে। বিশেষ ফ্লাইটগুলো ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা

আপডেট: ০৩:০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬