তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৪৫
- আপডেট: ০৮:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / ১৮০১৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪৫ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে,মোহাম্মদপুরে ১৮,আদাবরে ৬,শেরেবাংলা নগরে ৯,তেজগাঁও থানা ৬ জন,তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ ও হাতিরঝিল থানায় ২ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. মাসুদ (২৭), মো.মামুন আলী নাইম (২৬),মো. তৌসিফ রিপন সজীব ওরফে বিলাই রিপন (২৩), মো. জসিম রনি (২৮), মো. বিজয় মো. মিজানুর রহমান (২৬), সালাউদ্দিন মাতব্বর (৫৫), মো. হৃদয় (২৭), মো. সবুজ (২৬), মো. সুজন (২৪), মো. রাসেল (২৫),মো. সাইফুল ইসলাম (৩৭), মো. জামাল হোসেন (৩৮), মো. মাসুদুর রহমান (৪৯),মো. দেলোয়ার হোসেন (৪০),মো. বাদশা মিয়া ওরফে মিরাজ হাওলাদার (২৪), মো. বিল্লাল (৩৫) ও মো. জাহিদ হাসান (২৭)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-রবিউল হাসান( বয়স উল্লেখ নাই), মো. হাবীব উল্যাহ(বয়স উল্লেখ নাই), মো. মিজানুর রহমান(বয়স উল্লেখ নাই), শেখ সজিব হোসেন(বয়স উল্লেখ নাই)এস, কে কামরান হোসেন(বয়স উল্লেখ নাই) ও মো. হাসিবুল হাসান ইমন(বয়স উল্লেখ নাই)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রাজু (৩৪), মো. জুয়েল (২৫), মো. ফোরকান রাহাত (১৯), মো. শফিকুল ইসলাম (১৮), মো. জয় মিয়া (২৪),মো. জাকির (২৪), চয়ন বিশ্বাস (৩০), মো. জামাল (৪৯) ও সাধু পোড়ামানিক (৩৪)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. জহিরুল ইসলাম জয় (২৪),মো. সজিব (২২), মো. হাসিব (২৭), মো. সাজন আকন (৪২), মো. জুয়েল (২৬), মো. আরিফ হোসেন (২১) ও মো. শাহীন (২৩)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মোহাম্মদ আব্দুল মোমেন মিয়া (৪৩), আব্দুল মোতালিব (৫২), মো. সুজন (৩৫) ও মো. আমজাদ (২০)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আরিফ হাওলাদার (২৭) ও মো. মহিদুল ইসলাম (৫০)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


















