১২:১৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

যাত্রাবাড়ীতে ৮২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • আপডেট: ০৮:৪৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ১৮১৩৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (১৪ মার্চ) ভোরে ঢাকার মেট্রো (উত্তর) কার্যালয়ের রমনা সার্কেলের পরিদর্শক মো. জাকির হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. জুবায়ের (২৯) ও মো. হেদায়েতুল্লাহ (২২)।

শনিবার সন্ধ্যায় ডিএনসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিএনসি জানায়, অভিযানের সময় প্রথমে মো. জুবায়েরকে ৪৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে মো. হেদায়েতুল্লাহকে ৩৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট সংখ্যা ৮২০০ পিস।

জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা এর আগেও বিভিন্ন সময় টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করতেন। আটক দুই ব্যক্তি কক্সবাজারের টেকনাফ থানাধীন লেদা ক্যাম্প এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় পরিদর্শক মো. জাকির হোসেন বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

যাত্রাবাড়ীতে ৮২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট: ০৮:৪৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬