০২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

ডিএমপির ৭ এডিসি নতুন দায়িত্বে

  • আপডেট: ১১:৩৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ১৮০১৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাত কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার(১৪ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

আদেশ অনুযায়ী, ডিএমপির ক্রাইম বিভাগের (ক্রাইম-১) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস.এম. মিজানুর রহমানকে মতিঝিল বিভাগে (সেকেন্ড ইন কমান্ড), তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিমকে তেজগাঁও বিভাগের সেকেন্ড ইন কমান্ড ও ডিএমপির অপারেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস.এ.এম ফজল-ই-খুদাকে মিরপুর বিভাগে সেকেন্ড ইন কমান্ড হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া মতিঝিল বিভাগের (ট্রাফিক) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইমরানুল হককে অপারেশনস বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে গুলশান বিভাগের (গোয়েন্দা) সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নজরুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পিওএম পূর্ব বিভাগে, এইচআরডি বিভাগের সহকারী পুলিশ কমিশনার শিরিন আক্তারকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে ও তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার আক্কাছ আলীকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ডিএমপির ৭ এডিসি নতুন দায়িত্বে

আপডেট: ১১:৩৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬