শিরোনাম:
তিন জেলায় নতুন এসপি
- আপডেট: ০২:০০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ১৮১৯৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
তিন জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। জেলাগুলো হলো- খাগড়াছড়ি, মাদারীপুর এবং মাগুরা।
সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি, ডিবি) মোস্তাক সরকারের খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) পদে পদায়নের আদেশ বাতিল করা হয়েছে।
আর খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) করা হয়েছে সিআইডির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে। একই প্রজ্ঞাপনে মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হককে সিআইডিতে, মাগুরার পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমানকে মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি, অপারেশনস্) মোল্লা আজাদ হোসেনকে মাগুরার পুলিশ সুপার (এসপি) করা হয়েছে।




















