০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ইত্তেফাকের প্রতিবেদনের বিরুদ্ধে বিমানের প্রতিবাদ

  • আপডেট: ০৮:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ১৮০৩১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

জাতীয় দৈনিক ইত্তেফাকে প্রকাশিত একটি প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির দাবি, প্রতিবেদনে উল্লিখিত তথ্যগুলো বিভ্রান্তিকর, একপাক্ষিক ও উদ্দেশ্যপ্রণোদিত।

সোমবার (১৬ মার্চ) পাঠানো এক
প্রতিবাদলিপিতে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বলেন, ১৫ মার্চ প্রকাশিত “ঝুঁকি নিয়ে চলছে দুর্নীতির অনুসন্ধান” শীর্ষক প্রতিবেদনে সফটওয়্যার ক্রয় সংক্রান্ত যে তথ্য তুলে ধরা হয়েছে, তা সঠিক নয়।

তিনি জানান, ২০১২ ও ২০১৬ সালে সফটওয়্যার ক্রয় প্রক্রিয়া প্রতিষ্ঠানের বোর্ড সাব-কমিটির অনুমোদন এবং প্রশাসনিক আদেশ অনুসারে সম্পূর্ণ আইনানুগভাবে সম্পন্ন হয়েছে। ক্রয়কৃত সফটওয়্যারগুলো বর্তমানে কার্যকর রয়েছে এবং প্রতিষ্ঠানের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিমান কর্তৃপক্ষের দাবি, ক্রয় প্রক্রিয়াকে অকার্যকর বা দুর্নীতির সঙ্গে যুক্ত করা অযৌক্তিক। এছাড়া প্রতিবেদনে জনাব মো. মিজানুর রশীদের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা প্রশাসনিক ও আইনগতভাবে ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ অভ্যন্তরীণ তদন্ত কমিটি বিস্তারিতভাবে পর্যালোচনা করে। তদন্ত শেষে কোনো আর্থিক অনিয়ম বা দায় প্রমাণিত না হওয়ায় ২০২০ সালের ২১ আগস্ট সংশ্লিষ্ট কর্মকর্তাকে সকল অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিমান কর্তৃপক্ষ আরও জানায়, গত ২৬ ফেব্রুয়ারি ও ৪ মার্চ পদায়ন ও অতিরিক্ত দায়িত্ব প্রদান প্রতিষ্ঠানের স্বার্থে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে করা হয়েছে এবং এতে কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক পক্ষপাত নেই।

প্রতিষ্ঠানটি জনমনে বিভ্রান্তি দূর করতে প্রতিবাদটি যথাযথ গুরুত্বসহ প্রকাশের জন্য সংশ্লিষ্ট পত্রিকার প্রতি আহ্বান জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ইত্তেফাকের প্রতিবেদনের বিরুদ্ধে বিমানের প্রতিবাদ

আপডেট: ০৮:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬