০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির হুঁশিয়ারি: দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

  • আপডেট: ০৯:৩১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / ১৮০৬৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

মায়ের ডাক এর সমন্বয়ক ঢাকা-১৪ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া সানজিদা ইসলাম তুলি বলেছেন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের মতো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং এসব বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার বিকেলে রাজধানীর রূপনগরে যুবসমাজের উদ্যোগে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তুলি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “দুর্নীতি, চাঁদাবাজি বা দখলদারিত্ব—এ ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ড আমরা কোনোভাবেই মেনে নেব না। আপনাদের সঙ্গে যদি এমন কোনো ঘটনা ঘটে, অবশ্যই আমাদের জানাবেন। আমরা যথাযথ ব্যবস্থা নেব।”

তিনি আরও বলেন, “দলমত নির্বিশেষে আমরা আজ যেভাবে একসঙ্গে ইফতারে অংশ নিয়েছি, ভবিষ্যতেও সামাজিক সম্প্রীতি বজায় রেখে সবাইকে নিয়ে কাজ করতে চাই।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা দোয়া করবেন। পরিবারকে সঙ্গে নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন।”

রূপনগর জনকল্যাণ সমিতির সভাপতি ও বিএনপি নেতা মো. শাহ আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুন্সি বজলুল বাসিত আঞ্জু, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, রূপনগর থানা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. নাঈম, ৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক খোকন মাদবর, সাবেক যুবনেতা হাসান ফয়েজ এবং পল্লবী থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির হুঁশিয়ারি: দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

আপডেট: ০৯:৩১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬