০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

শোলাকিয়ায় ঈদ জামাত ঘিরে কঠোর নিরাপত্তা:মাঠে জেলা পুলিশ,মোতায়েন স্পেশাল টিম: পুলিশ সুপার

  • আপডেট: ০৩:৩৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / ১৮১৬৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ-এ মুসল্লীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংবাদ সম্মেলন ও মাঠ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় আয়োজিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাজহারুল ইসলাম। তিনি বলেন,ঈদ জামাতে অংশ নিতে দূরদূরান্ত থেকে আগত মুসল্লীরা যেন নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন,সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

এ সময় কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন জানান, ঈদ জামাতকে কেন্দ্র করে জেলা পুলিশের একটি বড় অংশ মাঠে দায়িত্ব পালন করবে। পাশাপাশি বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক স্পেশাল টিম মোতায়েন থাকবে।

তিনি আরও বলেন, নিরাপত্তা জোরদারে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ এবং বোম ডিস্পোজাল ইউনিটসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। মুসল্লীদের নির্বিঘ্নে ঈদের জামাত আদায় নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে বলেও তিনি জানান।

পরিদর্শনকালে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শোলাকিয়ায় ঈদ জামাত ঘিরে কঠোর নিরাপত্তা:মাঠে জেলা পুলিশ,মোতায়েন স্পেশাল টিম: পুলিশ সুপার

আপডেট: ০৩:৩৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬