শিরোনাম:
কোস্ট গার্ডের বিশেষ অভিযান: মায়ানমারে পাচারের সময় ৭ পাচারকারী আটক
- আপডেট: ০৮:৪৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / ১৮১৪৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেলে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে অভিযান চালিয়ে ৭ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বিপুল পরিমাণ ডিজেল, আলকাতরা এবং একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার( ২৮ মার্চ) মধ্যরাত ৩টায় পতেঙ্গা আউটপোস্ট অভিযান চালানো হয়। কর্ণফুলী চ্যানেলের ১৪ নাম্বার ঘাট সংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে ১,৬০০ লিটার ডিজেল, ৩,৩০০ কেজি আলকাতরা এবং ৪টি ডিজেল ইঞ্জিন উদ্ধার করা হয়।
তিনি বলেন, আটককৃত পাচারকারীদের এবং জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।




















