০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

জুয়া-মাদকবিরোধী অবস্থানের জেরে অপপ্রচারের শিকার সমাজসেবক ফারুক

  • আপডেট: ০৯:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের শিবপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জয়নাল আবেদীন ফারুক জুয়া, মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখায় একটি মহলের অপপ্রচারের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে শিবপুর গ্রামে স্থানীয় সালেহ আহমদের বেশ কয়েকটি কলাগাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমাজসেবক জয়নাল আবেদীন ফারুককে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হয়।

এবিষয়ে ক্ষতিগ্রস্ত সালেহ আহমদ বলেন, জয়নাল আবেদীন ফারুকের সঙ্গে তার কোনো জমি সংক্রান্ত বিরোধ নেই। কে বা কারা গাছ কেটেছে সে বিষয়ে তিনি অবগত নন এবং কাউকে দায়ী করেননি। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাতের অন্ধকারে সংঘটিত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। স্থানীয়দের অভিযোগ, জুয়া ও মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে জয়নাল আবেদীন ফারুককে বিতর্কিত করতে অপপ্রচার চালাচ্ছে।

অভিযোগের বিষয়ে জয়নাল আবেদীন ফারুক বলেন, গাছ কাটার ঘটনার তীব্র নিন্দা জানাই। এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। রমজান মাসে শিবপুর জামে মসজিদে ইফতার ও মাহফিলে মাদক, জুয়া ও সন্ত্রাসবিরোধী বক্তব্য দেওয়ার জের ধরে আমরা অপপ্রচারের শিকার হচ্ছি।নতিনি অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

এবিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ভুক্তভোগীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

জুয়া-মাদকবিরোধী অবস্থানের জেরে অপপ্রচারের শিকার সমাজসেবক ফারুক

আপডেট: ০৯:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬