১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

কোস্ট গার্ডের অভিযানে নারায়ণগঞ্জে ৮৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

  • আপডেট: ০৪:৪০:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৮

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৮৮ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৩৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (৫ এপ্রিল ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ এপ্রিল শুক্রবার ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ করা হয়।

অভিযান চলাকালে কাভার্ড ভ্যানের চালক ও হেল্পারকে আটক না করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত পলিথিন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কোস্ট গার্ডের অভিযানে নারায়ণগঞ্জে ৮৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

আপডেট: ০৪:৪০:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬