০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ১ কোটি ১৫ লাখ টাকার ২৩ হাজার পিস ইয়াবা জব্দ

  • আপডেট: ০৮:১৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ১৮০৫২

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড একটি বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকার ২৩ হাজার পিস ইয়াবা জব্দ করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল ) সন্ধায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় নাফ নদীর বড়ইতলী এলাকায় আভিযানিক দল একটি সন্দেহজনক কাঠের ডিঙ্গি নৌকাকে থামার সংকেত দিলে বোটে থাকা জেলেরা পানিতে লাফিয়ে প্যারাবনে পালিয়ে যায়। পরে বোটে তল্লাশি চালিয়ে ইয়াবা জব্দ করা হয়।

আটককৃত ডিঙ্গি নৌকা ও জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সুজন বলেন, “মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ১ কোটি ১৫ লাখ টাকার ২৩ হাজার পিস ইয়াবা জব্দ

আপডেট: ০৮:১৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬