০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

কোস্ট গার্ডের অভিযানে মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেডসহ আটক ২০

  • আপডেট: ১২:৩০:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ১৮০৫০

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪টি ড্রেজার ও ২টি বাল্কহেডসহ ২০ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (৮ এপ্রিল ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টার দিকে কোস্ট গার্ডের পাটুরিয়া অস্থায়ী কন্টিনজেন্ট ও রাজবাড়ি স্টেশন যৌথভাবে মানিকগঞ্জের দৌলতপুর ও বাঘুটিয়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৪টি ড্রেজার ও ২টি বাল্কহেডসহ ২০ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাটুরিয়া নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, বালুখেকোদের হাত থেকে ফসলি জমি ও বসতভিটা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কোস্ট গার্ডের অভিযানে মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেডসহ আটক ২০

আপডেট: ১২:৩০:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬