শিরোনাম:
অপরাধীর একটাই পরিচয়—সে অপরাধী: পুলিশ সুপার ফরহাদ হোসেন
- আপডেট: ০৩:০১:২০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কিশোরগঞ্জে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল ) সকাল ১১টা ৩০ মিনিটে জেলা পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। সভায় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, অপরাধ দমনে আপোষহীন ভূমিকা পালন করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, “অপরাধীর একটাই পরিচয়—সে অপরাধী।”
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), জেলার সকল সার্কেল অফিসার এবং থানাসমূহের অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।



















