০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

আনসারের সাহসিকতায় সীতাকুণ্ডে ডাকাতি নস্যাৎ,আটক ৩

  • আপডেট: ০২:১৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / ১৮০৩০

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আবুল খায়ের রোলিং মিলস লিমিটেডে সংঘটিত একটি ডাকাতির চেষ্টা সাহসিকতার সঙ্গে প্রতিহত করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা।

সোমবার (১৩ এপ্রিল) সকাল আনুমানিক ৬টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল কারখানায় প্রবেশ করে।

আনসার সদর দফতরের উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডাকাতরা কারখানার গুরুত্বপূর্ণ ক্যাবল কেটে উৎপাদন কার্যক্রম অচল করার চেষ্টা করলে নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা বাধা দেন। এ সময় ডাকাতরা আনসার সদস্যদের ওপর আক্রমণাত্মক আচরণ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যরা প্রথমে এক রাউন্ড রাবার কার্তুজ নিক্ষেপ করেন। তাতেও ডাকাতরা পিছু না হটলে আত্মরক্ষার্থে পরবর্তীতে আরও তিন রাউন্ড সিসা কার্তুজ নিক্ষেপ করা হয়। এতে ডাকাত দল ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

এ সময় ঘটনাস্থল থেকে তিনজন ডাকাতকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৩২০ কেজি ক্যাবল, রামদা এবং অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আনসার সদস্যদের দ্রুত, সাহসী ও দায়িত্বশীল পদক্ষেপে সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তাদের এই বীরত্বপূর্ণ ভূমিকার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ভূয়সী প্রশংসা করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আনসারের সাহসিকতায় সীতাকুণ্ডে ডাকাতি নস্যাৎ,আটক ৩

আপডেট: ০২:১৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬