০১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

মেঘনা মোহনায় কোস্ট গার্ডের অভিযান, ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার

  • আপডেট: ০৭:২১:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চাঁদপুরে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (১৩ এপ্রিল ) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সকাল ১১টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি বিশেষ দল চাঁদপুরের মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহজনক যাত্রীবাহী ট্রলার তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মেঘনা মোহনায় কোস্ট গার্ডের অভিযান, ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার

আপডেট: ০৭:২১:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬