- আপডেট: ০৫:৫৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১৫ এপ্রিল ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ এপ্রিল) মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ডের শাহপরী আউটপোস্টের একটি বিশেষ দল টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহজনক কাঠের নৌকায় তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে নৌকাটিতে থাকা দুই মাদক পাচারকারীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ২২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাঠের বোটটিও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
তিনি আরও বলেন, মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।




















